• সমগ্র বাংলা

যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা, ছেলে ও নাতি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) রাত ৩টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের গাইদঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন— যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের আব্দুল মজিদ সরদার, তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি ও মাহমুদ হাসান জাকারিয়া জনির চার বছরের মেয়ে সেহেরিশ। নিহতদের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামে।

‎এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের ঢাকায় রেফার করা হয়েছে। পুলিশ জানায়, নিহত ও আহতরা চুয়াডাঙ্গায় আত্মীয় বাড়ি থেকে প্রাইভেটকারে যশোরের মণিরামপুরে নিজ বাড়ি ফিরছিলেন। তারা যশোর-মাগুরা সড়কের যশোরের বাঘারপাড়া উপজেলার গাইদঘাট নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বট গাছের সঙ্গে ধাক্কা খায়।

‎এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

‎বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর বলেন, ‘রাত ৩টা ১৫ মিনিটের দিকে আমরা দুর্ঘটনার খবর পাই। ঘটনাস্থলে এসে দেখি রাস্তার ডান পাশে একটি গাছের সঙ্গে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়েপড়ে আছে। প্রত্যক্ষদর্শী না থাকায় দুর্ঘটনার কারণ আমরা জানতে পারেনি। সম্ভবত প্রাইভেট চালক ঘুমিয়ে পড়েছিলেন।’

‎ঘটনাস্থলে দুইজন মারা যান এবং হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য (০)





image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

image

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...

image

নড়াইলে তীব্র গরমে পথচারী ও রিকশাচালকদের পাশে রেড ক্রিসেন্...

নড়াইল প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে ওষ্ঠাগত...

image

বীরগঞ্জে প্রাইভেটকার চাপায় মোটর সাইকেলের আরোহি নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে প্রাইভেটকার চাপ...

  • company_logo