• লিড নিউজ
  • আন্তর্জাতিক

‎ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত অন্তত শতাধিক

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ইসরাইলের দক্ষিণাঞ্চলের দুটি শহরে (দিমোনা ও আরাদ) ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত শতাধিক মানুষ আহত হয়েছেন। গতকাল (শনিবার, ২১ মার্চ) চালানো এ হামলায় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎বার্তা সংস্থা এএফপি জানায়, দিমোনা ও আরাদ শহরে আঘাত হানে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র। বিস্ফোরণে আবাসিক ভবনের সামনের অংশ ভেঙে পড়ে এবং ঘটনাস্থলে বড় গর্তের সৃষ্টি হয়।

‎ইসরাইলের জরুরি সেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ জানায়, দিমোনা শহরের কাছে ৮৪ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এর কয়েক ঘণ্টা আগে আরাদ শহরে আহত হন আরও ৩৩ জন।

‎ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, পারমাণবিক স্থাপনা সমৃদ্ধ দিমোনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাদের দাবি, ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার জবাব হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

‎এএফপির ভিডিওচিত্রে দেখা গেছে, আরাদ শহরে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও জরুরি সেবা সংস্থার সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

‎ফায়ার সার্ভিস জানায়, দুই শহরেই ক্ষেপণাস্ত্র প্রতিরোধের চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ হয়। ফলে ভারী ওয়ারহেড বহনকারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হানে।

‎ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, এ ঘটনার তদন্ত করা হচ্ছে। সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও ক্ষেপণাস্ত্র প্রতিহত করা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

‎আরাদ শহরে তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি ভবনে আগুন ধরে যায় বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। পরিস্থিতির কারণে ওই এলাকার স্কুলগুলোতে অনলাইনে ক্লাস নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

‎চিকিৎসকদের ভাষ্য, হামলার স্থানগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দিমোনা শহরেও একই ধরনের ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। সেখানে একটি বড় গর্ত তৈরি হয় এবং আশপাশের ভবনের জানালা ও দেয়াল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

‎চিকিৎসকরা জানান, দিমোনায় অন্তত ৩৩ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে, যাদের মধ্যে ১০ বছর বয়সী এক শিশুর অবস্থা গুরুতর।

‎ধারণা করা হয়, দিমোনায় মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক স্থাপনা রয়েছে। যদিও ইসরাইল আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি স্বীকার করে না।

‎গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান নিয়মিতভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে।

‎এদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘অত্যন্ত কঠিন একটি রাত’ হিসেবে উল্লেখ করে ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

মন্তব্য (০)





image

প্রতিবেশী দেশগুলোর প্রতি যে বার্তা দিলেন ইরানের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক : দেশজুড়ে ভয়াবহ হামলা ও সংঘাতের মধ্যেও প্রতিবেশী ...

image

ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক : চেক প্রজাতন্ত্রে দখলদার ইসরাইলি অস্ত্র জায়ান্ট...

image

তেলের দাম নিয়ে রাজনীতি বন্ধের আহ্বান মালয়েশিয়ার প্রধানমন্...

নিউজ ডেস্ক : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্...

image

ঐক্যের ডাক মোজতবা খামেনির, প্রস্তাব দিলেন পাকিস্তান-আফগান...

নিউজ ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনি জাতির...

image

ইসরাইলি সেনাবাহিনীতে ইরানের গুপ্তচর

নিউজ ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনীতেও ইরানের গুপ্তচর প্রবেশ করেছে বলে অভিযো...

  • company_logo