ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একটি বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ (শনিবার, ২১ মার্চ) সন্ধ্যায় কদমতলী খালপাড়ে পেয়ারা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া জানান, গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়। এতে বাড়িটির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গিয়ে আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, ‘ঈদের ছুটির কারণে বাড়িটিতে ভাড়াটিয়া এবং আশপাশে মানুষের উপস্থিতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...
পাবনা প্রতিনিধি : পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...
গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

মন্তব্য (০)