• সমগ্র বাংলা

সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে কিছু স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ  সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুর সদরসহ  ৮টি উপজেলায় আজ শুক্রবার  ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন অনুসারিরা। দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ পার্টি সেন্টারে, চিরিরবন্দর, কাহারোল, বোচাগঞ্জ, বিরল, বীরগঞ্জ  বিরামপুর এবং খানসামা উপজেলায় আগাম ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। এতে কয়েকশ’ পরিবারের মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। 

আজ শুক্রবার সকাল ৮ টায় দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ (পার্টি সেন্টারে) একটি কমিউনিটি সেন্টারে নামাজ আদায় করেন  শহরসহ  আশপাশে কয়েকটি এলাকার ২ শতাধিক পরিবার। প্রায় একই সময়ে অন্যান্য স্হানেও নামাজ আদায় করে ঈদ পালন করেছেন তারা।

এছাড়া জেলার চিরিরবন্দরের সাইতারার রাবার ড্যাম, ফতেহজংপুর গ্রাম কাহারোলের জয়নন্দ, ১৩ মাইলে গড়েয়া, বিরলের পশ্চিম বনগাঁ জামে মসজিদ, কাজীপাড়া, বিরামপুরের বিনাইল ইউনিয়নের আয়ড়া দাখিল মাদরাসা মাঠ, খয়ের বাড়ি দাখিল মাদরাসা মাঠ এবং নবাবগঞ্জে কিছু স্হানে প্রায়   হাজার দুয়েক মুসল্লী ঈদের নামাজ আদায় করেছেন।

সৌদি আরবের সাথে মিল রেখে গত ২০০৭ সাল থেকে  দুই ঈদে ( ঈদুল ফিতর এবং ঈদুল আযহায়) নামাজ আদায় করে আসছেন অনুসারিরা। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo