ছবিঃ সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।শেষ পর্যায়ে এসে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে মহাসড়কে। টানা ছুটির সুযোগে বুধবার সকাল থেকেই রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে উল্লেখযোগ্য হারে।
গত ২৪ ঘণ্টায় মহাসড়কের মেঘনা সেতু ও গোমতী সেতু টোল প্লাজা দিয়ে মোট ৫২ হাজার ৮৫৩টি যানবাহন পারাপার হয়েছে।
সময়ে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২৫ হাজার ৬৩৯ টাকা।
বিষয়টি নিশ্চিত করেছেন সড়ক ও জনপথ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন।
যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বাড়লেও এখন পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে স্বস্তিতে যাত্রা করছেন যাত্রীরা।
বিষয়ে হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্প ইনচার্জ জুলহাস উদ্দিন জানান, ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে সাইনবোর্ড থেকে মেঘনা সেতু পর্যন্ত এলাকায় ১২৪ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। যাত্রীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিববুল্লাহ জানান, মহাসড়কে ছিনতাই,ডাকাতি ও যানজট নিরসনে সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা নিয়মিত ভাবে দায়িত্ব পালন করছে।তাছাড়া থানার পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম নিযুক্ত করে পুলিশের সাথে মহাসড়কে দায়িত্ব পালন করছে।এবারের ঈদ যাত্রা আসা করি স্বস্তির হবে।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...
পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসি...
নড়াইল প্রতিনিধিঃ দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে ওষ্ঠাগত...

মন্তব্য (০)