• সমগ্র বাংলা

ঈদযাত্রা স্বস্তির করতে রংপুরে র‌্যাব-পুলিশের কড়া নজরদারি, চেকপোস্টে তল্লাশি জোরদার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ পবিত্র ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত-ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারসহ দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চলে ফেরা যাত্রীদের ভোগান্তি কমাতে রংপুরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে র‌্যাব ও পুলিশের যৌথ উদ্যোগে বসানো হয়েছে একাধিক চেকপোস্ট। এসব চেকপোস্টে যানবাহন তল্লাশি, সন্দেহভাজনদের নজরদারি এবং যানজট নিরসনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

রংপুর নগরীর মডার্ন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সংযোগস্থলে র‌্যাব-পুলিশের উপস্থিতি চোখে পড়ার মতো। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চেকপোস্টে থামিয়ে বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, যাত্রাপথে যেন কোনো ধরনের অবৈধ মালামাল পরিবহন না হয় এবং সাধারণ যাত্রীরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেজন্যই এই কঠোর নজরদারি।

র‌্যাবের সদস্যদের পাশাপাশি জেলা ও মহানগর পুলিশের সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা সড়কে দৃশ্যমান উপস্থিতি বজায় রেখেছেন। বিশেষ করে রাতে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে টহল আরও বাড়ানো হয়েছে।

যাত্রীরা জানিয়েছেন, আগের বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো। চেকপোস্ট থাকায় তারা স্বস্তি অনুভব করছেন এবং পথিমধ্যে ছিনতাই বা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা কমেছে। অনেক যাত্রী বলেন, “চেকপোস্ট থাকায় আমরা নিরাপদ বোধ করছি। গাড়ি থামিয়ে তল্লাশি করায় মনে হচ্ছে নিরাপত্তা জোরদার হয়েছে, ফলে স্বস্তিতে বাড়ি ফিরতে পারছি।”

তবে নিরাপত্তা বাড়লেও যাত্রীদের অভিযোগ রয়েছে বাসভাড়া নিয়ে। অনেকেই জানিয়েছেন, স্বাভাবিক সময়ে যে ভাড়া ৭০০ টাকা, ঈদকে কেন্দ্র করে তা বেড়ে ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। যাত্রীদের দাবি, প্রশাসন যেন ভাড়া নিয়ন্ত্রণেও কার্যকর পদক্ষেপ নেয়।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “ঢাকা ও দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা যাতে নির্বিঘ্নে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। চেকপোস্ট ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন এবং যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি যদি ভাড়া নিয়ন্ত্রণে কার্যকর নজরদারি জোরদার করা যায়, তাহলে এবারের ঈদযাত্রা আরও স্বস্তিদায়ক হবে। যাত্রীদের নিরাপদ ও স্বস্তির যাত্রা নিশ্চিত করতে প্রশাসনের এই সমন্বিত উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।

রংপুর র‌্যাবের-অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, ঈদকে কেন্দ্র করে“ঢাকা ও দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা যাতে নির্বিঘ্নে এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরতে পারেন,সে লক্ষ্যে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।গুরুত্বপূর্ণ মোড়গুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য (০)





image

ঈদ এবং স্বাধীনতা দিবসের ছুটিতে হিলি স্থলবন্দরে ১০দিন আমদা...

দিনাজপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর এবং স্বাধীনতা দিবস...

image

তারেক রহমানের উপহার পাওয়া থেকে কেউ বঞ্চিত হবে না: এমপি রেজু

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আ...

image

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতুতে একদিনে টোল আদায়...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর।শেষ প...

image

ঝিনাইদহে তিন যুগ পর নির্মাণ হচ্ছে সাধুহাটী-বংকিরা সড়ক

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ সদর উপ...

image

গাইবান্ধায় শিংজানি খাল খনন কার্যক্রমের উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্...

  • company_logo