• চাকরি খবর

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, আবেদন এসএসসি পাশেই

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ১৬ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

চাকরির ধরন: বেসরকারি চাকরি

প্রকাশের তারিখ: ১৬ মার্চ ২০২৬

পদ সংখ্যা: ১টি

লোকবল: নির্ধারিত নয়

আবেদন মাধ্যম: অনলাইন

আবেদন শুরু: ১৬ মার্চ ২০২৬

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬

অফিশিয়াল ওয়েবসাইট: https://usbair.com/

পদের তথ্য

পদের নাম: নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান এবং সর্বোচ্চ এইচএসসি বা সমমান পাস

অন্যান্য যোগ্যতা: শারীরিকভাবে সক্ষম এবং চাপের মধ্যে কাজ করার সামর্থ্য থাকতে হবে

অভিজ্ঞতা: প্রয়োজন নেই

দায়িত্বসমূহ

  • বিমানবন্দরে আগত হুইলচেয়ার ব্যবহারকারী যাত্রীদের আন্তরিক ও ভদ্র আচরণের মাধ্যমে স্বাগত জানানো।
  • ব্যস্ত পরিবেশে নিয়ম মেনে দক্ষতার সঙ্গে হুইলচেয়ার পরিচালনা করা।
  • বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের সিঁড়ি দিয়ে ওঠানামা, বিমানে ওঠা-নামা এবং হুইলচেয়ারে স্থানান্তরে সহায়তা করা।
  • যাত্রীদের প্রশ্নের উত্তর দেওয়া এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করা, পাশাপাশি ধৈর্য ও সৌজন্য বজায় রাখা।
  • গেট, কাউন্টার স্টাফ, নিরাপত্তাকর্মীসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে যাত্রীদের ভ্রমণ সহজ করা।
  • হুইলচেয়ার পরিষ্কার ও সচল আছে কি না তা নিশ্চিত করা।
  • কোনো সমস্যা দেখা দিলে তত্ত্বাবধায়ককে অবহিত করা এবং নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া।
  • প্রয়োজনে যাত্রীসংক্রান্ত তথ্য ও প্রদত্ত সেবার সঠিক রেকর্ড সংরক্ষণ করা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু নারী

বয়সসীমা: ১৮ থেকে ২৭ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: ১৪,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা

ডিউটি শিডিউল অনুযায়ী সকালের নাস্তা বা দুপুরের খাবার প্রদান করা হবে। প্রবেশন পিরিয়ড শেষে বছরে দুটি উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়া কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধাও থাকবে।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এই লিংকে প্রবেশ করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ মার্চ ২০২৬

মন্তব্য (০)





image

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরি ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধানসহ বিভিন্...

image

অ্যাপেক্সে চাকরির সুযোগ, বয়স ৩৬ হলেও আবেদন

নিউজ ডেস্ক : অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে ...

image

সীমান্ত ব্যাংকে নিয়োগ, ৫০ বছর বয়সেও আবেদন

চাকরি ডেস্ক : সীমান্ত ব্যাংক পিএলসিতে ‘হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশ...

image

মালয়েশিয়াভিত্তিক প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক : আন্তসরকারি প্রতিষ্ঠান এশিয়া-প্যাসিফিক ইনস্টিটিউট ফর ব্রডক...

image

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক : বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব...

  • company_logo