• সমগ্র বাংলা

পাবনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধি : পাবনায় চাঞ্চল্যকর তরুণী গৃহবধু কানিজ ফাতেমা হত্যা মামলার রায়ে স্বামী বরখাস্তকৃত সেনা সদস্য রাকিবুল ইসলাম (২২) কে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একইসঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে পাবনার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) আবু সালেহ মো: সালাউদ্দিন খাঁ এই রায় প্রদান করেন।

রায় ঘোষণার সময় আসামী রাকিবুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন এবং রায়ের পর তাকে জেলহাজতে পাঠানো হয়।

মামলার এজাহার সুত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে পাবনার বেড়া উপজেলার শম্ভুপুর গ্রামের আব্দুল কাদের এর মেয়ে কানিজ ফাতেমার সঙ্গে সাঁথিয়া উপজেলার ফেচুয়ান গ্রামের চাঁদু শেখের ছেলে সেনা সদস্য রাকিবুল ইসলামের বিয়ে হয়। কিন্ত বিয়ের পর থেকেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিলনা এবং এ জন্য প্রায়ই রাকিবুল তার স্ত্রী কনিজ ফাতেমাকে মারধোর করতেন।

এরই ধারাবাহিকতায় ২০২১ সালের ১৪ মে রাতে রাকিবুল তার স্ত্রী কানিজ ফাতেমাকে শ্বাসরোধে হত্যার পর লাশ সাঁথিয়া উপজেলার সোনাতলা এলাকার ইছামতি নদীতে ফেলে দেয়। পরদিন পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহতের পিতা আব্দুল কাদের বাদি হয়ে ১৫ মে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সেনা সদস্য রাকিবুলকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ তদন্ত ও শুনানীর পর রোববার এই মামলার রায় দেয়া হয়।

আসামী পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোকিবুল আলম লাবলু এবং বাদীপক্ষে ছিলেন পিপি অ্যাডভোকেট রাজিউল্লাহ রঞ্জু।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo