• সমগ্র বাংলা

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নড়াইলে জেলা সমন্বয় কমিটির সভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে নড়াইলে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপপরিচালক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন ডা. মোঃ আব্দুর রশিদ, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি.এম. রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. এম. মাহবুবুর রশিদ লাবলুসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা। সভায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বর্তমান পরিস্থিতি ও প্রতিরোধমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি শনিবার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করবেন। এতে নড়াইলকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে মত প্রকাশ করা হয়।###

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo