• সমগ্র বাংলা

নওগাঁয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুশীল সমাজের প্রতিনিধিদের সম্পৃক্ততা তৈরী বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) খান ফাউন্ডেশনের বাস্তবায়নে শহরের অয়োজন রেষ্টুরেন্ট অডিটোরিয়ামে বাস্তবায়ন সহযোগী সংস্থা আপোস ও ধুব্রতারা মহিলা সমিতির অয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সুইজ এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন (এসডিসি), গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপিয় ইউনিয়ন’র আর্থিক সহযোগিতা এবং জিএফ এর কারিগরি সহায়তায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আপোসের নির্বাহী পরিচালক মোঃ এস এম সহিদুল আলমের সভাপতিত্বে প্রকল্প বিষয়ে বিস্তারিত আলোচনা করেন খান ফাউন্ডেশনের নওগাঁ জেলা প্রকল্প কর্মকর্তা মো. নুরুজ্জামান বুলবুল।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি এ এস এম রায়হান আলম, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, সাবেক সভাপতি নবির উদ্দিন, ইমরুল কায়েসসহ সিভিল সোসাইটি অরগানাইজেশনের প্রতিনিধিবৃন্দ। সভায় ক্লান্তি শেষে, এরোমা ইয়্যত, রাইডো, বর্নালী মহিলা সমিতি, নি•কাথা মহিলা সমিতি, যুব উদ্যোক্তা ফোরাম, লক্ষিকুল আদিবাসি ফোরামের নির্বাহী প্রধান, আইনজীবি, বিভিন্ন নারী নেটওয়ার্কের প্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সংঞ্চালনায় ছিলেন মো: মজিবুর রহমান এবং মোছা: আরিফা খাতুন।

সভায় সকল সংবাদকর্মীরা সিএসওদের সার্বিক ভালো কাজ এবং তাদের চ্যালেঞ্জগুলো নিউজ আকারে পত্রিকায় প্রকাশের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। জেলার বিভিন্ন পর্যায়ে নারী উদ্যোক্তাদের নিয়ে প্রতিবদেন করতে সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়। এছাড়া নওগাঁ থেকে প্রকাশিত হওয়া আঞ্চলিক পত্রিকায় জেলার নারী উদ্যোক্তাদেও নিয়ে বিশেষ বিশেষ প্রতিবেদন করার আশ্বাস প্রদান করা হয়।

মন্তব্য (০)





image

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পাবনা প্রতিনিধি : পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার প...

image

ফরিদপুরের মধুখালীতে মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাত...

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউন...

image

পাবনায় গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পাবনা প্রতিনিধি : পাবনায় এবার একটি বাড়ির গোয়ালঘর থেকে অবৈধভাবে মজুত করে রাখা দেড় হাজার লিটার প...

image

ভারতে আটক ৭ বাংলাদেশীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

বেনাপোল প্রতিনিধি : ভারতে আটক ৭জন বাংলাদেশী নাগরিককে পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট...

image

লালমনিরহাটে ক্যাবের উদ্যোগে র‍্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন ও অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্য...

  • company_logo