• চাকরি খবর

এইচএসসি পাসেই বিকাশে চাকরি, আবেদন যেভাবে

  • চাকরি খবর

ছবিঃ সংগৃহীত

চাকরি ডেস্ক : দেশের শীর্ষ মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার অপারেশনস বিভাগে টেকনিশিয়ান পদে কর্মী নেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১০ মার্চ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে ২৫ মার্চ ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

পদের নাম: টেকনিশিয়ান

বিভাগ: ডেটা সেন্টার অপারেশনস

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিস

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা ও গাজীপুর

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা

অন্যান্য যোগ্যতা: নেটওয়ার্ক, পাওয়ার ও কুলিং সিস্টেম সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। এছাড়া এমএস ওয়ার্ড ও এক্সেলে দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলে ১ বছরের অভিজ্ঞতা অথবা এইচএসসি পাস প্রার্থীদের ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুবিধা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে বিকাশ লিমিটেড–এ।

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬।

মন্তব্য (০)





image

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ল' অফিসার নিয়োগ

চাকরি ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) ‘ল' অ...

image

বিজিবিতে অসামরিক ১৭৪ পদে নিয়োগ

চাকরি ডেস্ক : বাংলাদেশ বর্ডার গার্ডে (বিজিবি) ১৪ থেকে ২০ গ্রেডের অসামরিক...

image

২ বছরের অভিজ্ঞতায় মেঘনা গ্রুপে চাকরির সুযোগ

চাকরি ডেস্ক : মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।...

image

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এসিআই কোম্পানিতে চাকরি

চাকরি ডেস্ক : অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই) নিয়োগ ব...

image

ব্র্যাক হেলথকেয়ারে চাকরি, মাসিক বেতনসহ থাকছে যেসব সুবিধা

চাকরি ডেস্ক : ‍নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক এন্টারপ্রাইজ। প...

  • company_logo