ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে ঈদ উপলক্ষে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় স্বেচ্ছাসেবক দলের এক নেতার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
তারা হলেন সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন।
স্থানীয় ও পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিতরণের জন্য সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় ১০ কেজি করে চাল বরাদ্দ আসে।
এ নিয়ে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলের কাছে কয়েকটি ভিজিএফ কার্ড দাবি করেন। তবে তিনি কার্ড দিতে অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে স্থানীয় লোকজন এসে সমাধান করার চেষ্টা করেন।
প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল বলেন, আশিকুর রহমান তোলন আমাকে ফোন করে ইউনিয়ন পরিষদে ডেকে নেন। সেখানে গিয়ে তিনি ভিজিএফ কার্ড দাবি করেন। আমি বলি, আমি পূর্ণাঙ্গ চেয়ারম্যান না। তাই এ ধরনের কার্ড দেওয়ার এখতিয়ার আমার নেই। এ কথা বলতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে ধাক্কা দিয়ে মারধর করে।
উপজেলা সমবায় কর্মকর্তা ও সদর ইউনিয়নের প্রশাসক আব্দুল জলিল বলেন, আশিকুর রহমান আমার কাছেও কিছু ভিজিএফ কার্ড দাবি করেছিলেন। কিন্তু এসব কার্ড দরিদ্র মানুষের জন্য বরাদ্দ, তাই তাকে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিই। পরে তিনি প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেলকে ডেকে আনেন। পরে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তোলন বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। মূলত একটি ট্রেড লাইসেন্স নিয়ে কথা-কাটাকাটি হয়েছিল। এর বেশি কিছু হয়নি।
এ বিষয়ে জানতে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাইয়ের মোবাইলফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তার সাড়া পাওয়া যায়নি।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনস...
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়া...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধা...
নড়াইল প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্...

মন্তব্য (০)