• সমগ্র বাংলা

ফরিদপুরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজের একাডেমিক শাখায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ড্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে এবং ডা. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী নায়াব ইউসুফ বলেন, দেশ ও জনগণের কল্যাণে বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায় আজকের এই আয়োজন ড্যাবের এক মহতী উদ্যোগ। এছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের  যে কোন উন্নয়নে তিনি বলিষ্ঠ ভুমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. মো. শফিউল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক বাসেদুর রহমান সোহেল।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল, ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. মাহামুদুল হাসান, ডা. মো. সাকি খান, ডা. তানসিভ জুবায়ের নাদিম, ডা. আল আমিন সারোয়ার ও ডা. আনামুল হক মিল্টন। এছাড়াও বিএনপি নেতা মো. মিনাল, রেজোয়ান বিশ্বাস তরুণসহ ড্যাবের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo