• সমগ্র বাংলা

শ্রীপুরে মিথ্যা অপবাদ দিয়ে দিনমজুরের বসতবাড়ি ভাংচুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে মাদক কারবারির মিথ্যা  অপবাদ দিয়ে দিনমজুরের বসতবাড়িতে হামলা চালিয়ে খুপরি ঘর কুপিয়ে তছনছ করেছে স্থানীয় প্রভাবশালী। স্ত্রী সন্তান নিয়ে ঘুমানোর একমাত্র চৌকিখাট ভেঙে গুড়িয়ে দিয়েছে। মারধর করে আহত করেছে কয়েকজনকে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মঙ্গলবার(১০ মার্চ) দুপুরে শ্রীপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । এর আগে  সোমবার বিকেলে  উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী রিয়াজ উদ্দিন (৪০) উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের আব্দুর রশিদের ছেলে।। তিনি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন।

অভিযুক্ত খলিলুর রহমান একই গ্রামের মৃত আজিজুল ইসলামের ছেলে। 

থানায় দেয়া অভিযোগ ও ভুক্তভোগী রিয়াজ উদ্দিনের স্ত্রী রুজিনা আক্তার বলেন, দুপুরের দিকে বাড়ির পাশের বাগানে দুজন ছেলে বসে আড্ডা দিচ্ছিল। এসময় অভিযুক্ত খলিলুরসহ তার লোকজন দৌড়ে এসে মাদক কারবারি অপবাদ দিয়ে আমার ছেলে ফরহাদসহ তিনজনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। এসময় ওঁরা পরিকল্পিত ভাবে আমার বাড়িতে অনাধিকার প্রবেশ করে আমার বৃদ্ধ শ্বাশুড়ি রেনুজা খাতুনকে চুলের মুঠোয় ধরে মারধর করে ফেলে দেয়। এসময় রাম দা, সাবল হাতে নিয়ে এসে আমাদের থাকার একমাত্র খুপরি ঘরের বেড়া কুপিয়ে তছনছ করে। ঘরের ভেতর প্রবেশ করে ঘুমানোর একমাত্র চৌকিখাট ভেঙে গুড়িয়ে দেয়। এবং যাওয়ার সময় বলে যায় দ্রুত এলাকা ছেড়ে চলে যেতে । তানা হলে বসতবাড়ি আগুনে পুড়িয়ে দিবো। তিনি আরো জানান, আমাদের থাকার ঘর ভেঙে দিয়েছে স্বামী সন্তান আর বৃদ্ধ শ্বাশুড়িকে নিয়ে খোলা আকাশের নিচে থাকা ছাড়া উপায় নেই। তিনি আরও জানান, ওঁরা আমাদেরকে শুধুমাত্র বসতবাড়ি থেকে তাড়ানোর জন্য মাদকের অপবাদ দিচ্ছে। আমার ছেলে স্বামী কেউ মাদকের সঙ্গে জরিত না। আমাদের কারো নামে পুলিশের কোন মামলা নেই। মানুষের বাড়িতে কাজ করে রুটিরুজি করে খাই। আমাদের টানাপোড়েনের সংসার। কিস্তিতে টাকা তুলে ঘরটি নির্মাণ করেছিলাম।

আহত রেনুজা খাতুন বলেন, হঠাৎ করে  দলবেঁধে এসে আমার নাতীকে মারধর করে বাড়িতে হামলা করে। আমার একমাত্র থাকার ঘরের কি অবস্থা করেছে। কাঁথা বালিশগুলো এলোমেলো করে এদিকসেদিক ফেলে দিয়েছে। আমাদের কোন অপরাধ নেই। অপরাধ শুধু আমরা গরীব। আমার ছেলে মানুষের বাড়িতে কাজ করে।

অভিযুক্ত খলিলুর রহমান বলেন, আমার উপর হামলা করলে আমাদের লোকজন এগিয়ে আসে। আমাদের কেউ ঘরবাড়ি ভাংচুর করেনি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ পঠিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 

মন্তব্য (০)





image

ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে...

image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

image

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আমদানীকৃত ১২ কার্টন ইলিশ জব্দ

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা ...

  • company_logo