ছবিঃ সিএনআই
কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার সীমান্তে জ্বালানি তেল পাচার রোধে টহল জোরদার করেছে ২ বিজিবি টেকনাফ
ব্যাটালিয়ন।
সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার অথবা অন্য যে কোনো ধরনের সীমান্ত - সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে ব্যাটালিয়নের প্রতিটি সদস্য সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে।
কার্যক্রমকে আরও ফলপ্রসু করার জন্য আমরা প্রতিনিয়ত ড্রোন, থার্মাল ইমেজার, রাডার, বডি অর্ণ ক্যামেরা, আধুনিক সিগন্যাল সরঞ্জামাদি ও নৌযান এবং ডগ স্কোয়াড ব্যবহার করা হচ্ছে বলে জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান।
তিনি (১০ মার্চ) মঙ্গলবার দুপুরে টেকনাফের বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটি ঘাটে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করেন। তিনি আরো জানান,
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। এর ফলে বৈশ্বিক পর্যায়ে জ্বালানি সরবরাহে ও মূল্য পরিস্থিতিতে অনিশ্চয়তা তৈরী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এ প্রেক্ষিতে, ইতোমধ্যে বাংলাদেশ সরকার কর্তৃক বিদ্যমান জ্বালানী তেলের মজুদ সংরক্ষণ ও সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যানবাহনের ধরনভেদে পাম্প থেকে কত পরিমাণ জ্বালানি গ্রহণ করা যাবে সে বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় কিছু অসাধু চক্র কর্তৃক জ্বালানি তেল অবৈধভাবে পাচারের সম্ভাবনা বিবেচনায় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নজরদারি ও সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করেছে।
এ প্রেক্ষিতে, জ্বালানী তেল পাচার প্রতিরোধে অত্র ব্যাটালিয়নের আওতাধীন চেকপোস্ট সমূহে বিশেষ তল্লাশি, নাফ নদীতে নৌ-টহল বৃদ্ধি ও নৌযান সমূহে তল্লাশি করা হচ্ছে। এছাড়াও, সন্দেহভাজন ব্যক্তি, যানবাহন, নৌযান সমূহের উপর কঠোর নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। জ্বালানী তেল চোরাচালান প্রতিরোধে বিওপি সমূহ স্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে জনসচেতনতামূলক সভা পরিচালনা করা হচ্ছে।
দেশের জ্বালানী সম্পদ সুরক্ষায় বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালন করে যাচ্ছে। জালানী তেল পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা হবে। বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং জাতীয় অর্থনীতির স্বার্থ রক্ষায় সর্বদা পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে বলেও জানান টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : 'দুর্যো...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সুশীল সমাজের প্রতিনিধিত্বকা...
ঝিনাইদহ প্রতিনিধি : অসচ্ছল ও...
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক বিধবা ভিক্...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা শহরে বাড়ির পাশের রাস্তায় ক...

মন্তব্য (০)