• সমগ্র বাংলা

অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চট্টগ্রাম প্রতিনিধি :  পার্বত্য  চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল বলেছেন,যে কোন ধরনের অপরাধ দমনে সরকার জিরো টলারেন্ট নীতিতে কাজ করছে।তা অনুযায়ী আইন শৃংখলা রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরন করা হচ্ছে।

আইন শৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রেখে নিয়মিত বৈঠকের মারফত সার্বিক পরিস্থিতি আলোচনা করা হবে। গতকাল রোববার ৮মার্চ দুপুওে চট্টগ্রাম  সার্কিট  হাউজের  সম্মেলন কক্ষে  আইন শৃংখলা কমিটির সভায়  প্রধান  অতিথির  বক্তেব্যে মন্ত্রী এ কথা বলেন ।জেলা প্রশাসকের  আয়োজনে  প্রতিমন্ত্রী  চট্টগ্রামে সম্প্রতি নির্যাতনে এক শিশু মৃত্যুতে তিনি  গভীর  উদ্ভেগ  প্রকাশ করেন।

ক্ষতিগ্রস্ত  পরিবারের জন্য জিয়াউর  রহমান ফাউন্ডেশনের পক্ষ হতে এক লক্ষ টাকা সহায়তা প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার  সভাপতিত্বে  অনুষ্টিত সভায় বর্তমান  সরকারের সমন্বিত  প্রচেষ্টার সফলতায়  চট্টগ্রামে  দ্রব্যমুল্যসহ আইন শৃংখলা পরিস্থিতি ,বাজার ব্যবস্থাপনা,  মাদক ও অপরাধ দমনে করনীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা  করা হয়।

এসময় মোস্তফা কামাল পাশা এম,পি,এরশাদ উল্লাহ এমপি আবু সুফিয়ান  এম,পি ,মোহাম্মদ এনামুল হক এম,পি, সরোয়ার জামাল নিজাম এম,পি, জসিম উদ্দিন  আহমদ এম, পি, আলহাজ  শাহজাহান চৌধুরী এম,পি, অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম  ছাড়া ও   এ,ডি এম মাহবুবুল হক  ,পুলিশ সুপার নাজির আহমদ ,চট্টগ্রামের  সিভিল সার্জন,জেলা পুলিশ এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা গন  উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo