• সমগ্র বাংলা

এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২৬ উপলক্ষে গোপালপুরে ফুটবল ফেস্টিবল অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : এএফসি ওমেন্স ফুটবল ডে ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে ফুটবল ফেস্টিবল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য ফুটবল উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অতিথিবৃন্দ নারী ফুটবলের উন্নয়ন এবং নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরিতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নারী ফুটবলের প্রসার ও তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন সূতী ভি.এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ক্রীড়াপ্রেমী আব্দুল লতিফ, একাডেমির সহ-সভাপতি বাদল, একাডেমির কোচ ও বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক গোলাম রায়হান বাপন, উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক কাঞ্চনসহ অন্যান্য শিক্ষক ও ক্রীড়াবিদরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফজয়ী নারী ফুটবল দলের খেলোয়াড় কৃষ্ণা রানী সরকার। আরো উপস্থিতি তরুণ খেলোয়াড়দের মধ্যে বিশেষ উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করে। আরও উপস্থিত ছিলেন সিনিয়র খেলোয়াড় সুমন ও মমিনসহ স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

ফুটবল ফেস্টিবলে স্থানীয় তরুণী খেলোয়াড়দের অংশগ্রহণে প্রীতি ম্যাচ ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়, উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo