• সমগ্র বাংলা

নড়াইলে খুচরা সার বিক্রেতাদের সনদ বহালের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ বহাল রাখার দাবিতে মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল পরবর্তী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, নড়াইল জেলা শাখার আহ্বায়ক শফিকুল আলম, খুচরা সার ব্যবসায়ী রেজাউল ইসলাম, মিনা মাহমুদুল হাসান তাপসসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, "সার ডিলার নিয়োগ ও সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে প্রকাশিত নির্দেশনা থেকে আমরা জানতে পেরেছি যে, দেশজুড়ে সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতাদের সনদ স্থগিত করা হয়েছে। নতুন নীতিমালায় আলাদাভাবে খুচরা বিক্রেতা রাখার বিধান থাকছে না। সরকারের এই সিদ্ধান্তে আমরা সাধারণ খুচরা বিক্রেতারা চরমভাবে হতাশ ও দিশেহারা হয়ে পড়েছি।"

তারা আরও বলেন, "দীর্ঘদিন ধরে এই ব্যবসার মাধ্যমেই আমরা আমাদের পরিবার পরিচালনা করে আসছি। হঠাৎ করে এই কার্যক্রম স্থগিত হয়ে গেলে আমাদের জীবন-জীবিকা অনিশ্চয়তার মুখে পড়বে। আমরা পরিবার-পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব? আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।"

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এতে তারা তাদের দীর্ঘদিনের কর্মসংস্থান টিকিয়ে রাখতে বিদ্যমান কার্ডধারী খুচরা বিক্রেতা ব্যবস্থা বহাল রাখার আকুল আবেদন জানান।

 

মন্তব্য (০)





image

অনৈতিক ভিডিও কাণ্ড: ফরিদপুরে বিএনপি নেতা বহিষ্কৃত

ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক ভিডিও ছড়িয়ে...

image

ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে...

image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo