• খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে ভারত

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসরের ফাইনালে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড।

ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল।

২০২৩ সালের এই মাঠেই ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় ভারত। তিন বছর পর সেই মাঠেই টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলছে টিম ইন্ডিয়া।

টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৩০বার মুখোমুখি হয়েছে দুই দল। ১১ বার জিতেছে নিউজিল্যান্ড আর ১৬ বার জিতেছে ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবার দেখা হয় দুই দলের। তিনবারের সাক্ষাতে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে যায় ভারত। আজ ফাইনালের মতো ‍গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি দুই দল।

ভারত: সাঞ্জু স্যামসন, অভিষেক শর্মা, ঈশান কিশান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া , তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, শিবম দুবে, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী ও জসপ্রিত বুমরাহ।

নিউজিল্যান্ড:  ফিন অ্যালেন, টিম সিফার্ট , রাচিন রবিন্দ্র, ফিলিপস, চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমি নিশাম, ম্যান হেনরি, ডাফি ও লুকি ফার্গুসন।

মন্তব্য (০)





image

রাহানেকে উদ্দেশ করে কোহলির আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক : সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন ভারতীয় দল...

image

১০০ মিলিয়নের প্রস্তাব ফিরিয়ে দেন লেভানডফস্কি

স্পোর্টস ডেস্ক : অর্থের চেয়ে পছন্দের ক্লাবে খেলাকে বেশি গুরু...

image

মেসির সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, এই প্রথম মুখ খুললেন সেই ...

স্পোর্টস ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্...

image

বাংলাদেশ দলের ঘাটতি কোথায় জানালেন সাকিব

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ দল ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের...

image

জাতীয় দলে নিজের ভবিষ্যৎ নিয়ে বার্তা দিলেন কোর্তোয়া

স্পোর্টস ডেস্ক : ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে নিজ...

  • company_logo