• সমগ্র বাংলা

“নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর  প্রতিনিধি : “নারী ও কন্যা শিশুর অধিকার ও ন্যায়বিচার নিশ্চিতে রাজনীতি ও নির্বাচনে নারীর সমান প্রতিনিধিত্ব চাই”এই প্রতিপাদ্যেকে সামনে রেখে  আজ ০৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস  উদযাপন করছে  ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর  সহযোগিতা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ -টিআইবি।

 দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভায় আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক), ফরিদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর  ও বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে  মর্যাদাপূর্ণভাবে দিবসটি পালন করে। 

জেলা প্রশাসনের অফিস প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন ফরিদপুর ৩ আসনের সংসদ সদস্য  নায়াব ইউসুফ আহমেদ। 

 জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার মো: নজরুল ইসলাম ও জেলা সিভিল সার্জন ডা: মাহমুদুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম ।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরসমূহের প্রধানগণ, সাংবাদিক , এনজিও প্রধানসহ শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

 দিবসটি উপলক্ষে সনাক ফরিদপুরের উদ্যোগে টিআইবি প্রকাশিত ধারণা পত্র বিতরণ করা হয়। প্রকাশিত ধারণাপত্রে নারীর প্রতি সহিংসতা ও নির্যাতন বন্ধের পূর্বশর্ত হিসেবে দুর্নীতি কমিয়ে আনাসহ সরকারের কাছে ১৪ দফা দাবী তুলে ধরেন সনাক সহ-সভাপতি মনোয়ারা মোর্শেদা চৌধুরী।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo