• সমগ্র বাংলা

সরকারী দল ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে: জোনায়েদ সাকি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, সরকারী দল ও বিরোধী দলকে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। দেশ গড়ে তোলার দায়িত্ব কারো একক নয়। সবার সম্মিলিত অংশগ্রহণ দরকার। বাংলাদেশের সামনে যতো চ্যালেঞ্জ আছে তেমনি অপার সম্ভাবনা আছে। বৈরী আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যে এ মুহুর্তে অবস্থান করছে সামনে অনেক চ্যালেঞ্জ এসে হাজির হয়েছে।

জ্বালানী তেল থেকে শুরু করে আমদানী নানাকিছু জীবনযাপনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। প্রয়োজন ঐক্য এবং ধৈর্য্য। বর্তমান সরকার এই যে বৈরি পরিস্থিতির মধ্যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সে ব্যাপারে সর্বোচ্চ সজাগ রয়েছে।

শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। অর্থনীতিকে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে। এই অবস্থায় দেশকে আবার আমরা উন্নতির দিকে নিয়ে যাবো, কিভাবে বিকশিত অর্থনীতির দিকে নিয়ে যাবো, কিভাবে ব্যাংকখাতে মানুষের আস্থা ফিরিয়ে আনা সম্ভব হবে এবং সবশেষ শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি প্রশ্নে মানুষের জীবনের সত্যিকারের উন্নতি হবে। উন্নতি বলতে শুধু রাস্তাঘাট আর স্থাপনা নয়, উন্নয়ন হচ্ছে নাগরিকের জীবনে কি পরিবর্তন আনলো। সেই লক্ষ্যে বর্তমান সরকার ফ্যামেলী কার্ড, কৃষি কার্ডসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, র‌্যাব-১১এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন সহ অনেকে।

মন্তব্য (০)





image

ঠাকুরগাঁওয়ে পুরোহিত শংকরের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ ন...

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে পুরোহিত শংকর চন্দ্র মল্লিক...

image

পাবনায় রাতের আঁধারে ফসলি জমি কেটে সয়লাব: ট্রাকে-ট্রলিতে ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে রাতের আঁধারে ফসলি জমি কেটে...

image

পাবনায় কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠণ

পাবনা প্রতিনিধি : বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি ...

image

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি: আইন, বিচার ও স...

image

সার সিন্ডিকেট বন্ধের প্রতিবাদে গাইবান্ধা -পলাশবাড়ী মহাসড়...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্প...

  • company_logo