• সমগ্র বাংলা

চাটমোহরে পুকুর খননের সময় প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল এলাকায় পুকুর সংস্কারের কাজ চলাকালে একটি প্রাচীন  বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের মাঠের পুকুর নামক একটা পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

জানা যায়, সরকারি একটি প্রকল্পের আওতায় পুকুরটি সংস্কারের জন্য ভেকু (খননযন্ত্র) দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে একটি পাথরের মূর্তি দেখতে পান শ্রমিকরা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে। ওই পুকুর খননে দায়িত্বে থাকা ওই গ্রামের ছেলে ইদ্রীস আলী থানা ও ইউএনওকে খবর দেয়।

খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ও হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হন। পরে মূর্তিটি উদ্ধার করে নিরাপদে সংরক্ষণের ব্যবস্থা করেন। বর্তমানে উদ্ধার হওয়া বিষ্ণু মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী জানান, উদ্ধার হওয়া মূর্তিটির উচ্চতা প্রায় ৪ ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি হতে পারে। মূর্তিটি ভাঙ্গা অবস্থায় উদ্ধার করা হয়। আপাতত মূর্তিটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের ধারণা, উদ্ধার হওয়া প্রাচীন মূর্তিটি হিন্দু ধর্মাবলম্বীদের পূজিত বিষ্ণু দেবতার মূর্তি এবং এটি বেশ প্রাচীন। ধারণা করা হচ্ছে, এলাকাটিতে পূর্বে কোনো প্রাচীন স্থাপনা বা মন্দির থাকতে পারে, যার অংশ হিসেবে মূর্তিটি মাটির নিচে চাপা পড়ে।

মন্তব্য (০)





image

অনৈতিক ভিডিও কাণ্ড: ফরিদপুরে বিএনপি নেতা বহিষ্কৃত

ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক ভিডিও ছড়িয়ে...

image

ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে...

image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

image

পাবনায় দুদকের মামলায় স্ত্রী ও বাবা সহ সহকারী খাদ্য পরিদর...

পাবনা প্রতিনিধি : দুর্নীতি ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনে...

image

ঈশ্বরগঞ্জে দাখিল পরীক্ষার ফল নিয়ে শঙ্কায় শিক্ষার্থীর আত্ম...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ...

  • company_logo