• সমগ্র বাংলা

নতুন মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জ থানার সেলিম মণ্ডল হত্যা মামলায় করা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সেলিনা খাতুন এ আদেশ দেন।

আদালতে আইভীর পক্ষে জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী এডভোকেট মাহবুবুর রহমান মাসুম, এডভোকেট আওলাদ হোসেন, এডভোকেট জাহিদুল হক দিপু ও এডভোকেট জিয়াউল ইসলাম কাজলসহ কয়েকজন আইনজীবী।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানার বিস্ফোরক আইনে দায়ের একটি হত্যা মামলায় এজাহারে নাম না থাকলেও তদন্তে সম্পৃক্ততার অভিযোগে পুলিশ আইভীকে শোন অ্যারেস্ট দেখায়। তবে ওই দিনই তার আরও পাঁচটি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান তিনি।

পরবর্তীতে শ্যোন অ্যারেস্ট দেখানো হত্যা মামলায় গত সোমবার শুনানি শেষে একই আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুলাই আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের সময় সিদ্ধিরগঞ্জে একটি বহুতল ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভবনটির তৃতীয় তলায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের শিমরাইল শাখার অভ্যন্তরীণ সজ্জার কাজ করতে থাকা তিন কর্মী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। তিন দিন পর ভবনটি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের একজন সেলিম মণ্ডল (২৯), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরজগন্নাথপুর গ্রামের বাসিন্দা ওয়াজেদ আলীর ছেলে। মৃত্যুর প্রায় ১০ মাস পর গত বছরের ৬ জুন তার কৃষক পিতা ওয়াজেদ আলী মামলাটি দায়ের করেন।

এ বিষয়ে আইভীর আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন সাংবাদিকদের বলেন, তদন্ত কর্মকর্তা এ মামলায় আদালতে যৌক্তিক কোনো তথ্য উপস্থাপন করতে পারেননি। তারপরও আদালত তাকে জামিন দেননি। মনগড়া অভিযোগে আইভীকে হয়রানি করার জন্য তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি দাবি করেন, এটি একটি মিথ্যা মামলা।

মন্তব্য (০)





image

বেরোবিতে পুলিশ-প্রশাসনের বৈঠক:আইনশৃঙ্খলা ও সাইবার নিরাপত্...

রংপুর ব্যুরো : রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ ...

image

পাবনায় সাংবাদিক পিপুলকে পেটানোর অভিযোগ বিএনপি নেতার ভাইয়ে...

পাবনা প্রতিনিধি : ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে পাবনার ভা...

image

বকশিগঞ্জে অবৈধভাবে তেল সংগ্রহ, যুবককে জরিমানা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি ...

image

ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে বিষধর গোখরা সাপের কামড়...

image

পাবনায় হাসপাতালে ৪ মহিলা দালালের কারাদণ্ড ও দুই ডায়াগনস্...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

  • company_logo