• সমগ্র বাংলা

নড়াইলে সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন কৃষকরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নড়াইল প্রতিনিধি : নড়াইলে সূর্যমুখী ফুল চাষে ঝুঁকছেন কৃষকরা। দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সূর্যমুখী ফুলের চাষ। কম খরচে অধিক ফলন ও লাভবান হওয়ায় সূর্যমুখী ফুলের চাষে ঝুঁকছে এ জেলার কৃষকরা। ভোজ্যতেলের মূল্য বৃদ্ধির কারণে বিকল্প পদ্ধতি ও অধিক লাভের আশায় দিন দিন সূর্যমুখীর চাষ বাড়ছে বলে জানান কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা।

​নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের চাঁচড়া গ্রামের মাঠে হলুদ সূর্যমুখী ফুলের সৌন্দর্য চোখ জুড়িয়ে যায়। এ যেন চারদিক হলুদের সমারোহ। ক্ষেতজুড়ে সূর্যমুখী বাগানের হলুদ সবুজের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় করছে শত শত সৌন্দর্য পিপাসু দর্শনার্থী। দু-চোখ জুড়ানো মাঠে প্রতিদিন বিকেলে ঘুরতে ভিড় করছেন তরুণ-তরুণীরা। কোথাও কোথাও সূর্যমুখী বাগানকে ঘিরে গড়ে উঠেছে ছোটখাটো বিনোদন কেন্দ্র।

​জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ৩ উপজেলায় ১৯১ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৭৮ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ৫৮ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ৫৫ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। জেলায় মোট উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৪৩ মেট্রিক টন। গত বছরের তুলনায় এবার এ তিন উপজেলায় ৮১ হেক্টর বেশি জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, আগামী বছর আরও বেশি জমিতে সূর্যমুখীর আবাদ হবে।

​চাঁচড়া গাবতলা গ্রামের কৃষক আবদুল্লাহ মোল্যা বলেন, ‘আমি ৩০ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছি। গাছে ফুলের অবস্থা দেখে ভালো ফলনের আশা করছি। সূর্যমুখীর তেল খেতে খুবই সুস্বাদু। কৃষক ভাইদের বলবো, বীজ লাগানোর সময় দড়ি দিয়ে সারি করে লাগালে ফলন ভালো হয়।’

​চাঁচড়া গ্রামের কৃষক শহীদুল্লাহ বলেন, ‘প্রথম বারের মতো আমি ১২ শতক জমিতে সূর্যমুখী চাষ করেছি। কৃষি অফিস থেকে সূর্যমুখীর বীজ ও সার প্রণোদনা হিসেবে দেওয়া হয়েছে। ফলন খুব ভালো হয়েছে। সূর্যমুখীর তেল দিয়ে স্থানীয়ভাবে নিজেদের ভোজ্যতেলের চাহিদা পূরণ করে বাড়তি তেল বাজারে বিক্রি করতে পারছি।’

​নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: রোকনুজ্জামান বলেন, ‘সূর্যমুখী একটি তেলজাতীয় ফসল। নড়াইল সদরসহ ৩ উপজেলায় সূর্যমুখীর চাষাবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রণোদনার মাধ্যমে কৃষকদের বিনামূল্যে সূর্যমুখীর বীজ ও সার দেওয়া হয়েছে। মাঠের অবস্থা দেখে মনে হচ্ছে এ বছর বাম্পার ফলন হবে। আশা করছি কৃষকরা সামনের দিনগুলোতে সূর্যমুখী চাষে আরও আগ্রহী হবেন।  

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo