• সমগ্র বাংলা

সোনারগাঁয়ে যানজট নিরসনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আসন্ন ঈদকে সামনে রেখে জনদূর্ভোগ কমাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন,সওজ ও হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় দিনব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।

উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনাগুলোর মধ্যে ছিল কাঁচাবাজার, ফলের দোকান, মিষ্টির দোকান, কাপড়ের দোকান, চায়ের দোকান, জুতার দোকান ও কনফেকশনারি দোকানসহ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান।

স্থানীয় পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হতো। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত এবং মহাসড়ক সংকুচিত হয়ে পড়ত। অবৈধ স্থাপনা উচ্ছেদের এই উদ্যোগকে তারা স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতেও যেন মহাসড়কের পাশে নতুন করে কোনো অবৈধ স্থাপনা গড়ে উঠতে না পারে, সেদিকে প্রশাসনের নজরদারি থাকা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে প্রতি মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন। এসব অবৈধ স্থাপনার কারণে মহাসড়কে যানজট ও জনদূর্ভোগ বাড়ছিল। তাই জনস্বার্থে স্থায়ীভাবে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের একটি পর্যবেক্ষণ দল নিয়মিত তদারকি করবে।

অভিযানকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ, সোনারগাঁ থানা পুলিশসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo