ফাইল ছবি
নিউজ ডেস্ক : পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতর ঘিরে চলতি মাসেও (মার্চ) রেমিট্যান্স বা প্রবাসী আয়ের প্রবাহ ইতিবাচক রয়েছে। মাসের প্রথম দুই দিনেই ৩৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশীয় মুদ্রায় ৪ হাজার ৫৯৯ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, গত বছরের মার্চ মাসের প্রথম দুই দিনে ১৮ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে এই মাসে প্রবাসী আয় বেড়েছে ১০০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২ মার্চ পর্যন্ত ২ হাজার ২৮৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৮৬৭ কোটি ৮০ লাখ ডলার।
এদিকে সদ্যসমাপ্ত ফেব্রুয়ারি মাসে ৩ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
রেমিট্যান্স প্রবাহে চাঙাভাব থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে বলে উল্লেখ করেছেন ব্যাংকসংশ্লিষ্টরা।
নিউজ ডেস্ক : জরুরি সাইবার নিরাপত্তাঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছ...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে দুই সপ্তাহে...
নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় ১ লাখ ৭৫ হাজার টন গ...
নিউজ ডেস্ক : দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ব্যাংক...
নিউজ ডেস্ক : রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংক সোনালী, জনতা ও রূপালীর ...

মন্তব্য (০)