• সমগ্র বাংলা

বগুড়াউ পুন্ড্র বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টারের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: কুদরত ই-জাহান।

পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: চিত্তরঞ্জন মিশ্রের সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রাস্টের চেয়ারম্যান ও টিএমএসএস এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাউথ-ইস্ট ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শামছুল হক, পিইউবি’র বিওটি সদস্য আয়শা বেগম ও সোহরাব আলী খান। এছাড়াও অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ আনসার আলী তালুকদার, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ রফিকুল আহসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদ শরীফ তালুকদার, রেজিস্ট্রার ড. এস. জে. আনোয়ার জাহিদ ও বাংলা বিভাগের গেস্ট ফ্যাকাল্টি মোঃ নজরুল ইসলাম।

বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের সফল একাডেমিক জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন। নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তাগণ বলেন মানবতাবাদী, বিজ্ঞানমনস্ক ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পুণ্ড্র বিশ্ববিদ্যালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করে শিক্ষার্থীদের তারা ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্বের জন্য প্রস্তুতে কাজ শুরু করেছেন। সরকারের পাশাপাশি উত্তরের শিক্ষাঙ্গনকে এগিয়ে নিতে নানামুখী ইতিবাচক উদ্যোগ তারা হাতে নিয়েছেন। তারা স্বপ্ন দেখছেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা বাংলাদেশসহ উন্নত বিশ্বে সম্মুখ সারিতে ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে সকল নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়াও সকল অনুষদের একজন করে নবীন ও প্রাক্তন শিক্ষার্থী এবং অভিভাবকগণ অনুষ্ঠানে তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রাণবন্ত এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার (ভারপ্রাপ্ত) ও পরিচালক (অর্থ) মোঃ আফসার আলী এফসিএমএ, টিএমএসএস পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান, পিইউবির সহকারী পরিচালক (পিপি অ্যান্ড পিআর) মোঃ নজরুল ইসলামসহ সকল বিভাগীয় প্রধান, হল প্রভোস্টগণ, প্রক্টর, উপদেষ্টা (ছাত্র কল্যাণ) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিইউবির উপপরিচালক (জনসংযোগ ও প্রশাসন) মোঃ জাহেদুল আলম।

মন্তব্য (০)





image

মজার ইশকুলের বাৎসরিক ইফতার ২০২৬ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মজার ইশকুলের উদ্যোগে ঢাকায় বাৎসরিক ইফতার ...

image

নড়াইলে ৪ খুনের ঘটনায় পাল্টাপাল্টি মামলা: গ্রেফতার ১২

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে ব...

image

দ্রুততম সময়ে বগুড়ায় থমকে থাকা সকল প্রকল্পের কাজ শুরু হবে...

বগুড়া প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতি...

image

বগুড়া চেলোপাড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ২ হাজার মানুষ

বগুড়া প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বগুড়ায় বিএনপি...

image

পাবনায় হাটের দরপত্র দাখিলকে কেন্দ্র করে জামায়াতের ২২ নেতা...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে এবার জামায়াতে ইসলামীর ২২ জ...

  • company_logo