• সমগ্র বাংলা

শ্রীপুরে বনের পাশ থেকে অজ্ঞাত নামা যুবককের আগুনে পুড়া মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে গভীর গজারি বনের পাশ থেকে  অজ্ঞাত নামা এক যুবকের আগুনে পুড়া মরদেহ উদ্ধার করা হয়েছে  । ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ গজারি বনের ভেতর শুকনো পাতা খড়কুটো দিয়ে পুড়ানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল হতে অঙ্গার হওয়া মানবদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল মেরাজুল ইসলাম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পিবিআই এবং ডিবি পুলিশ গাজীপুর। 

 শনিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার- বরমী আঞ্চলিক সড়কের বৃন্দাবন এলাকার গজারি বনের পাশ থেকে মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ।

অজ্ঞাত নামা যুবক (২০) এর পরিচয় সনাক্তের জন্য কাজ করছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল হতে আগুনে পুড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। যুবকের আনুমানিক বয়স ২০ বছর। ধারণা করা হচ্ছে অজ্ঞাত নামা খুনীরা তাকে হত্যার পর নির্জন গজারী বনের পাশে এনে শুকনো পাতা ও খড়কুটোর মাধ্যমে তাকে পুড়ানো হয়েছে। এতে তার শরীর পুড়ে আঙ্গার হয়ে গেছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo