• সমগ্র বাংলা

দিনাজপুর মেডিকেলে ছাত্রদলের দুই গ্রুপের হাতাহাতিতে আহত ৮

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ক্লাবের কমিটির পদ নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে ৮জন ছাত্র আহত হয়েছে। এদের মধ্যে ২জনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। গেল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে জরুরী বিভাগের সামনে হাতাহাতির ওই ঘটনা ঘটে।

জানা গেছে, মেডিসিন ক্লাবের বর্তমান সভাপতি নাহিদকে মেয়াদ শেষের ২মাস আগেই কমিটির পদ ত্যাগ করতে চাপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ছাত্রদলের দুইপক্ষের নেতাকর্মীরা।

আহতদের মধ্যে ৩১ তম ব্যাচের শেষ বর্ষের ছাত্র নাহিদকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ বাদে একই ব্যাচের ছাত্র প্রতিপক্ষের সিফাদকেও হাসপাতালে ভর্তি করা হয়।

হাতাহাতির জের ধরে শহীদ ডাঃ ইউসুফ আলী হলে চড়াও হয়ে নাহিদ এবং তার গ্রুপের আবুল বাশার সজিবের বই খাতাসহ জিনিষপত্র আগুনে পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। আপততঃ চাপা উত্তেজনা বিরাজ করছে।

আগামীকাল ২৮ ফেব্রুয়ারী মহিলা শিশু বিষয়ক মন্ত্রী এ.জেড.এম ডাঃ জাহিদ হোসেনের মেডিকেল কলেজে ইফতার পার্টিতে অংশ নেওয়ার সূচি রয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo