• সমগ্র বাংলা

শীতলক্ষ্যা নদীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার, ছিনতাই ও হত্যাকাণ্ডে ৩ জন গ্রেফতার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর ব্যাটারিচালিত অটোরিকশা চালক অমৃত চন্দ্র সরকার আশিকের (২৫) মরদেহ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাইকৃত অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন। এরআগে একদিন দুপুরে আটককৃত তিনজনকে গাজীপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াদুল ইসলাম জানান,
কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা এলাকার বাসিন্দা আশিক গত ১৬ ফেব্রুয়ারি বিকালের দিকে নিজের ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হলেও সেদিন তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে ২১ ফেব্রুয়ারি বিকালের দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায় যে, মোক্তারপুর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে একটি মরদেহ ভাসছে। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল থেকে নতীর পানিতে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করে। পরে স্বজনরা মরদেহটি নিখোঁজ অটোরিকশা চালক আশিকের বলে শনাক্ত করেন।

সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহতের বুকের ডান পাশের পাঁজরের নিচে গুরুতর আঘাতের চিহ্ন ছিল এবং গলায় একটি চামড়ার বেল্ট বাঁধা অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে এবং মরদেহ গুম করার জন্য নদীতে ফেলে দেয়। নিহতের অটোরিকশার মূল্য আনুমানিক ১ লাখ ৫০ হাজার টাকা এবং মোবাইল ফোনের মূল্য প্রায় ২০ হাজার টাকা।

এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈর ও ঢাকার তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে সেলিম মিয়া (২৩), মো. আলামিন (২৬) ও মো. ছাইফুল ইসলামকে (৩৬) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত অটোরিকশা, নিহতের মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ওসি মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo