• সমগ্র বাংলা

ঝিনাইদহের কালীগঞ্জে শিশু নিখোঁজের পর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজ হওয়ার একদিন পর তাবাসসুম নামে ৭ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার বারবাজার এলাকার একটি পরিত্যক্ত বাগান থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।খেলার সাথীদের সাথে শেষ দেখা গিয়েছিল গতকাল বিকেলে। এরপর আর বাড়ি ফেরেনি ৭ বছরের ছোট্ট শিশু তাবাসসুম। নিখোঁজের উৎকণ্ঠা নিয়ে রাতভর স্বজনরা মাইকিং আর খোঁজাখুঁজি করলেও আজ সকালে মেলে তার নিথর দেহ। ঝিনাইদহের কালীগঞ্জের বারবাজার এলাকায় একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পতিত বস্তা খুলে এবং বাবা মায়ের উপস্থিতিতে শনাক্ত হয় নিখোঁজ তাবাসসুম লাশ। তার হাত-পা বাঁধা ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এই নৃশংস হত্যাকাণ্ডে হতবাক ও শোকস্তব্ধ পুরো এলাকা। কালিগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন, জানান "আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করেছি। শিশুটির হাত-পা বাঁধা ছিল। প্রাথমিকভাবে আমাদের কাছে এটি শ্বাসরোধে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আমরা অপরাধীদের ধরতে অলরেডি তদন্ত শুরু করেছি।"দোষীদের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

মন্তব্য (০)





image

টাঙ্গাইলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে -অগ্নিসংযোগ: অন্তত...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের গ...

image

ফরিদপুরের মধুখালীতে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে গৃহবধূ...

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে গাছে উঠে জাম পাড়তে গি...

image

দিনাজপুরে বজ্রাঘাতে ২জন নিহত, আহত ১

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে ঝড়োবৃষ্টির সময় সৃষ্ট বজ্র...

image

রাজশাহী বিভাগীয় পর্যায়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা...

পাবনা প্রতিনিধিঃ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর নির...

image

সেতু আছে সংযোগ নেই, নড়াইলে ১০ বছরেও ঘুচল না কৃষকের ভোগান্তি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল বিলে ...

  • company_logo