• রাজনীতি

জামায়াতের আমির ও মজলিশে শূরা নির্বাচন হয় যেভাবে

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্ক : ৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দলের সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিন স্তরের নীতিনির্ধারণী পর্ষদ কেন্দ্রীয় মজলিশে শূরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদে সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন কাঠামোয় পুরোনো রক্ষণশীল ধারার নেতা ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের একসঙ্গে যুক্ত করা হয়েছে। অপেক্ষাকৃত তরুণ নেতাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছে জামায়াত।  

গত নভেম্বরে টানা তৃতীয়বারের মতো তিন বছরের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন শফিকুর রহমান। আমির নির্বাচিত হন শপথধারী সদস্য বা রুকনদের প্রত্যক্ষ ভোটে। বর্তমানে সারা দেশে রুকনের সংখ্যা ১ লাখ ৩৩ হাজার। আমির পদে প্রার্থী নির্ধারণে রয়েছে পৃথক প্রক্রিয়া। মজলিশে শূরার সদস্যদের গোপন ভোটে আমির পদে তিনজনের একটি বাছাই তালিকা করা হয়। সেই তিনজনের নাম সারা দেশের রুকনদের জানানো হয়। পরে রুকনরা গোপন ব্যালটে ভোট দিয়ে আমির নির্বাচন করেন। সর্বোচ্চ ভোটপ্রাপ্তকে নির্বাচন কমিশন আমির ঘোষণা করে।

দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, মজলিশে শূরার সদস্য নির্বাচন হয় তিন ধাপে। প্রথমে সারা দেশের রুকনরা ভোটের মাধ্যমে শূরা সদস্য নির্বাচন করেন। দ্বিতীয় ধাপে নির্বাচিত শূরা সদস্যরা গোপন ব্যালটে আরও ৩০ জন কেন্দ্রীয় নেতাকে অন্তর্ভুক্ত করেন। তৃতীয় ধাপে প্রথম ধাপে নির্বাচিত সদস্যসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ সদস্য আমির গঠনতান্ত্রিক ক্ষমতাবলে যুক্ত করেন। সাধারণত আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং ভোটে নির্বাচিত হতে না পারা যোগ্য নেতাদের এ পর্যায়ে যুক্ত করা হয়।

গত ২৩ নভেম্বর কেন্দ্রীয় মজলিশে শূরার প্রথম অধিবেশনে এ টি এম আজহারুল ইসলামকে নায়েবে আমির করা হয়। জাতীয় নির্বাচনসহ সার্বিক পরিস্থিতির কারণে তখন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি; প্রায় তিন মাস পর নায়েবে আমির, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও মজলিশে শূরা গঠন করা হয়। সব স্তরের কমিটিতে প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয় করে জামায়াত সাংগঠনিক বিস্তার ও কাঠামোগত শক্তিশালীকরণের বার্তা দিচ্ছে।

তবে নির্বাহী পরিষদে নারী প্রতিনিধিত্ব না থাকা এবং মহিলা বিভাগের পৃথক কাঠামো-দলের নীতিগত অবস্থান বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিতর্কের অবকাশ থেকে যাচ্ছে।

মন্তব্য (০)





image

হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে ...

নিউজ ডেস্ক : বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের শারীরিক অবস্থ...

image

‎আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে: পাবনায় সারজিস আলম

পাবনা প্রতিনিধিঃ ‎জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)...

image

যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের আওতায় মানব...

image

প্রতিমন্ত্রী শাহে আলমকে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ও বন্ধু বিব...

নিউজ ডেস্ক : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে প্রধা...

image

কাউন্সিল এ বছরের শেষে বিএনপির কমিটিতে বড় পরিবর্তনের প্রস...

নিউজ ডেস্ক : দীর্ঘদিন জাতীয় কাউন্সিল না হওয়ায় সাংগঠনিক স্থবি...

  • company_logo