• সমগ্র বাংলা

ফুলবাড়ীতে ট্রাক চাপায় নারী আরোহিসহ অটোভ্যান চালক নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের ফুলবাড়ীর বলিভদ্রপুর এলাকায় ট্রাক চাপায় একজন নারী আরোহিসহ অটোভ্যান চালক নিহত হয়েছে। আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহত দু'জনের মধ্যে আরোহি রুমানা খাতুন (২২) দিনাজপুরের ফুলবাড়ীর বারাইহাট গ্রামের সুমন ইসলামের স্ত্রী এবং অটোভ্যান চালক আইনুল সরকার (৫৩) একই উপজেলার আলাদিপুরের কফিল উদ্দিনের ছেলে।

ফুলবাড়ী থানার উপ পরিদর্শক আশরাফুল আলম জানান, দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ীর বলিভদ্রপুর এলাকায় ট্রাকের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভ্যান চালক আইনুল সরকার  এবং গুরুত্বর আঘাতের কারনে নারী আরোহি রুমানা খাতুনও নিহত হয়েছে। ট্রাক ফেলে হেলপারসহ চালক পালিয়ে গেছে। সুরতহাল রিপোর্ট শেষে স্বজনদের কাছে লাশ হস্হান্তর করা হয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo