• সমগ্র বাংলা

রাণীনগরে নব-নির্বাচিত এমপির মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ মো: রেজাউল ইসলাম রেজু রাণীনগর উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন। মঙ্গলবার বিকেলে পরিদর্শনকালে তিনি উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও দুঃস্থ ৫টি পরিবার এবং ১টি মাদ্রাসায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় জেনারেল রিলিফের (জিআর) টিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

এরপর পরিষদ প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন করেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার ফেব্রুয়ারি মাসের আইন-শৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে শেখ মো: রেজাউল ইসলাম রেজু অংশগ্রহণ করেন। প্রধান অতিথি রাণীনগর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তাগণের সঙ্গে পরিচিত হন এবং বিভিন্ন বিষয়ের উপর মতবিনিময় করেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপজেলার গণমাধ্যমকর্মীরা উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, থানার ওসি, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে উপজেলার সকল সমস্যার কথা মহান জাতীয় সংসদে তুলে ধরার আশ^াস প্রদান করেন। নতুন বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দ্রুতই উপজেলার সকল সমস্যা সমাধান করে নওগাঁ-৬ আসনকে একটি মডেল আসন হিসেবে বিনির্মাণ করতে তিনি সরকারি কর্মকর্তা থেকে শুরু করে উপজেলার সকল শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন প্রধান অতিথি। এসময় দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম রেজু উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত সকল কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেন।
 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo