• রাজনীতি

রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে প্রশ্ন জামায়াত আমিরের

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশ করেছে দেশের একটি জাতীয় দৈনিক। তার সাক্ষাৎকারে উঠে এসেছে গণঅভ্যুত্থানের পর সরকার গঠন এবং অন্তর্বর্তী সরকারের সময়কার অনেক তথ্য।

৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ওইদিন রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অন্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সাক্ষাৎকার প্রকাশের পর জামায়াত আমিরের দাবি, ৫ আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছু চেপে গিয়েছেন।

মঙ্গলবার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন জামায়াত আমির।

তিনি বলেন, ৫ আগস্ট ২০২৪ বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই চেপে গিয়েছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়ে উনি উপস্থিত নেতৃবৃন্দকে যা বলেছিলেন এবং পরবর্তীতে জাতিকে যা জানিয়েছিলেন তার বর্তমান বক্তব্যে তিনি তা স্বীকার করেননি। এখন যা বলছেন সেদিন তার কিছুই তিনি বলেননি।

তিনি জামায়াত আমির বলেন, কোটি কোটি মানুষ যা শুনল এবং সেদিন তিনি যা বললেন আর এখন যা বলছেন তার হিসেব রাষ্ট্রপতি মিলিয়ে দেবেন কি? জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এ রকম আচরণ অগ্রহণযোগ্য।

মন্তব্য (০)





image

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির

১

‎নিউজ ডেস্কঃ তুরস্ক সফর শেষে দেশের ফিরেছেন বিরোধীদলীয় নে...

image

বস্ত্র ও পোশাক খাতের সংকট কাটাতে ব্যাংক খাত পুনর্গঠন জরুর...

২

নিউজ ডেস্ক : দেশের বস্ত্র ও তৈরি পোশাক খাতের বিদ্যমান সংকট ন...

image

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

৩

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান...

image

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদি...

৪

নিউজ ডেস্ক : যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন ...

image

‎নতুন সরকারও ফ্যাসিবাদের পথে হাঁটছে: সৈয়দ রেজাউল করিম

৫

নিউজ ডেস্কঃ জনগণ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পর গণতন্ত্র...

  • company_logo