• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জ থেকে কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ডেমরা থানা পুলিশ।

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তৈরির চেষ্টা করার অভিযোগে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান বলেন, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তার অভিযোগে মামলা রয়েছে। ওই মামলায় আদালত থেকে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। সেই ওয়ারেন্টের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, নোবেল বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। মঙ্গলবার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

মন্তব্য (০)





image

গাইবান্ধায় চাকুরী দেওয়ার কথা বলে অর্থহাতিয়ে নিয়ে উল্টো ভু...

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ডিসি অফিসের এক দালাল চক্রের...

image

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের কুবিতে আগমনে অনুমতি দে...

কুমিল্লা প্রতিনিধি : জুলাই শহীদদের স্মরণে আগামীকাল ২৫ জুলাই ...

image

অনৈতিক ভিডিও কাণ্ড: ফরিদপুরে বিএনপি নেতা বহিষ্কৃত

ফরিদপুর প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে অনৈতিক ভিডিও ছড়িয়ে...

image

ওমরাহ পালনে যাওয়ার পথে ফরিদপুরের মা ও দুই সন্তান নিহত, আ...

ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবে ওমরাহ হজ পালন করতে যাওয়ার পথে...

image

চুয়াডাঙ্গার ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ...

চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ...

  • company_logo