• সমগ্র বাংলা

নওগাঁয় সক্রিয়করণ সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় নাগরিক প্লাটফর্ম সক্রিয়করণ এক সভা অনুষ্ঠিত। সোমবার শহরের এটিম মাঠ সংলগ্ন ডেমক্রেসিওয়াচ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। যুব সমাজের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে সুইজারল্যান্ডের আর্থিক সহযোগিতায় রূপান্তরের কারিগরি সহায়তায় আস্থা প্রকল্পের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়ন করছে ডেমক্রেসিওয়াচ। সভায় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল মান্নানসহ অন্যরা বক্তব্য রাখেন। এছাড়া নাগরিক ফোরামের সদস্য সাংবাদিক কায়েস উদ্দিন, মোসাদ্দেক হোসেন, দেওয়ান মতিউর রহমান স্বপনসহ বিভিন্ন উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, মানবাধিকারকর্মী, শিক্ষক, সংস্কৃতিককর্মী, নারী নেত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তি অংশগ্রহণ করে। এসময় ডেমক্রেসিওয়াচের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ ও সিনিয়র ফিল্ড অফিসার রিমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা উঠান বৈঠকের মাধ্যমে বিপথে যাওয়া যুবকদের সচেতন করে তাদের কাজে লাগিয়ে কিভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে নিতে এবং সমাজের বিভিন্ন জনকল্যাণকর কাজের মাধ্যমে বৈষম্য দূর করে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই বিষয়ে মতামত উপস্থাপন করা হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo