• সমগ্র বাংলা

‎রাজধানীতে পৃথক ঘটনায় বিএনপি নেতা গুলিবিদ্ধ ও জুলাই হত্যা মামলার সাক্ষী জখম ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ রাজধানীতে পৃথক দুই ঘটনায় বিএনপির এক নেতা গুলিবিদ্ধ এবং জুলাই হত্যা মামলার এক সাক্ষীকে কুপিয়ে জখম করা হয়েছে। রাতে রাজধানীর পান্থপথ ও মোহাম্মদপুরের বসিলায় এ ঘটনা ঘটে। জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

‎রোববার রাতে রাজধানীর পান্থপথ জুতার মার্কেটের সামনে ১৬ নম্বর ওয়ার্ডের বিএনপির সহ-সাধারণ সম্পাদক শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করে ৮ থেকে ১০ জনের একটি গ্রুপ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গুলি চালায় দুর্বৃত্তরা, এতে গুলিবিদ্ধ হন বিএনপির নেতা। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তিনি।
‎
‎ভুক্তভোগী জানান, রাত পনে ৯টার দিকে তিনি দোকানে ছিলেন, তখন ১০ থেকে ১৫ এসে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে গুলি করা হয় তাকে। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ।

‎কলাবাগান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বলেন, ‘কে বা কারা কয়েকজন এসে তার কাছে টাকার দাবি করেছিলো। টাকা দিতে অস্বীকৃতি জানায়, যার কারণে পায়ের দিকে লক্ষ্য করে গুলি করে। তখন সে হাত দিয়ে ঠেকায় ফলে হাতে গুলি লাগে। এখনো কোনো অভিযোগ পাইনি, আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব। পাশাপাশি আমরা ইনফরমেশন নেয়ার চেষ্টা করছি, তথ্য প্রমাণ নেয়ার চেষ্টা চলছে।’
‎
‎একইরাতে মোহাম্মদপুরের বসিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে জুলাই হত্যা মামলার এক সাক্ষীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৈষম্যবিরোধী আন্দোলনে মোহাম্মদপুর থানার সাবেক এ সমন্বয়ক পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন।
‎
‎ভুক্তভোগীর স্বজনেরা জানান, তাকে অনেকদিন থেকেই হুমকি দেয়া হচ্ছিলো। কারণ সে মোহাম্মদপুর এলাকার বৈষম্য বিরোধী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলো। পাশাপাশি জুলাই হত্যা মামলার সাক্ষী। তাই অনেকদিন থেকেই তাকে হুমকি দেয়া হয়েছে বলে জানান তারা।
‎
‎পুলিশ বলছে, নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তবে স্থানীয় চাঁদাবাজির ঘটনার জেরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা তাদের।
‎
‎তেজগাঁও জোন এডিসি জুয়েল রানা বলেন, ‘নির্বাচনের পরে এখানে ছোট একটি জায়গা আছে, ওই জায়গাটি দখলে নিতে পারলে এলাকার ছোট খাটো দোকানকে নিয়ন্ত্রণ করা যায়। চেষ্টা করছে বিভিন্ন গ্রুপ দখলে নেয়ার। নির্বাচনের পরে এ আধিপত্যকে কেন্দ্র করেই জখমের ঘটনাটি ঘটেছে।’ এ ঘটনায় আসামি শনাক্ত করার পাশাপাশি তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo