• সমগ্র বাংলা

বিকাশ কর্মীকে অস্ত্র ঠেকিয়ে তিন লক্ষ টাকা ছিনতাই

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

‎নারায়ণগঞ্জ প্রতিনিধি: ‎নারায়ণগঞ্জের বন্দরে বিকাশ এজেন্ট কর্মীর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে ৩ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

আজ দুপুরে বন্দর উপজেলার লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরি সামনে থেকে বিকাশের এজেন্ট কর্মী রনির কাছ থেকে তিন লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় ছিনতাই কারী একটি চক্র।

‎বিকাশের এজেন্ট কর্মী রনি জানায় ব্যাংক থেকে টাকা তুলে দোকানে দোকানে দেওয়ার জন্য প্রতিদিনের মতো আজও রওনা হন, তখন বন্দর মদনপুর মহাসড়কে লক্ষনখোলা অক্সিজেন ফ্যাক্টরি সামনে গেলে আগে থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা মোটরসাইকেলে করে এসে তার পথরোধ করে। পিস্তল ঠিকিয়ে ভয় দেখায়ি টাকা ভর্ত ব্যাগ ছিনতায় করে নিয়ে যায়। পরে রনি চিৎকার করলে মোটরসাইকেলে  থেকে তারা ফাঁকা গুলি ছোঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করেন।বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোক্তার আশরাফউদ্দিন জানান এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo