ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্ক : সারাদিন পানাহার থেকে বিরত থাকার ফলে শরীরে পানিশূন্যতা ও ক্লান্তি দেখা দিতে পারে। এ সময় ইফতারে এমন একটি পানীয় রাখা জরুরি, যা দ্রুত তৃষ্ণা মেটানোর পাশাপাশি শরীরকে ভেতর থেকে ঠান্ডা ও সতেজ রাখবে।
এই ক্ষেত্রে শসা-লেবুর শরবত হতে পারে একটি সহজ, স্বাস্থ্যকর ও ঘরোয়া সমাধান। শসার প্রাকৃতিক জলীয় অংশ শরীরের পানিশূন্যতা পূরণে সহায়তা করে, আর লেবুর ভিটামিন ‘সি’ ক্লান্তি দূর করে সতেজতা ফিরিয়ে আনে। হালকা ও পুষ্টিকর এই পানীয় ইফতারে শরীরকে দ্রুত রিফ্রেশ করতে কার্যকর।
উপকরণ
শসা কুচি: ১ কাপ, লেবুর রস: ২ টেবিল চামচ, ঠান্ডা পানি: ২ গ্লাস,চিনি বা মধু: ২ টেবিল চামচ (স্বাদ অনুযায়ী), সামান্য লবণ।
প্রণালি
প্রথমে শসা ভালোভাবে ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। এরপর শসা, লেবুর রস, ঠান্ডা পানি, চিনি বা মধু এবং সামান্য লবণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। পরে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে শসা-লেবুর শরবত।
ইফতারে এই শরবত শুধু তৃষ্ণাই মেটাবে না, বরং শরীরকে দেবে প্রশান্তি ও সতেজ অনুভূতি। সহজ উপকরণে তৈরি এই পানীয় রোজার সময় সুস্থ থাকতে সহায়ক হতে পারে।
নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা যায় এমন ক্যানসারগুলোর মধ্যে ফুসফ...
নিউজ ডেস্ক : লিভারে মেদ জমা মোটেও ভালো কথা নয়। ফ্যাটি লিভারের সমস্যা এখন...
নিউজ ডেস্ক : ফিটনেসে কাঙ্ক্ষিত ফল পেতে নিয়মিত ব্যায়াম করা অত্যন্ত গুরুত্...
লাইফস্টাইল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের ওজনের তু...
নিউজ ডেস্ক : খাবারের স্বাদ, রং ও সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি লাল ও হলুদ ক্...

মন্তব্য (০)