ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের বিলকুরুলিয়ায় একটি অগভীর নলকূপ জবরদখল ও স্থানীয় ইউপি সদস্যসহ ভূমিহীনদের মারপিট ও হুমকির ঘটনার পর বিলপাড়ের ধরইল মৎস্যজীবি পাড়ার ৪ শতাধিক পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।
অবরুদ্ধ মৎস্যজীবিরা রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় মৎসজীবি পাড়ায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করেছে। শতশত নারী পুরুষ এসময় বিক্ষোভ প্রদর্শন করেন।
এসময় বক্তব্য দেন, বিলকুড়ুলিয়ার ভূমিহীন নেতা আনোয়ার হোসেন, মৎসজীবি নেতা রায়হান আলী, চঞ্চল হোসেন, সিমা খাতুন ও ইয়াসমিন খাতুন প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ১৮ ফেব্রুয়ারি ধরইল গ্রামের রেজাউল, মজি ও নূর ইসলাম গং বিলকুড়ুলিয়ায় স্থাপিত স্থানীয় ইউপি সদস্য ওম্বড় আলীর একটি অগভীর নলকূপ জবর দখলের চেষ্টা করে। এ সময় বাধা দিলে ওম্বর আলীর ছেলে শফিকুল ইসলামকে মারপিট করে আহত করা হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর গত শনিবার ২১ ফেব্রুয়ারি ইউপি সদস্য ও ধরইল মৎসজীবি পাড়ার বাসিন্দা ওম্বর আলী তার আহত ছেলেকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখার জন্য যাচ্ছিলেন পথিমধ্যে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় পৌছালে রোজাউল, মজি গং তাকে বেধড়ক মারধর করে আহত করে। আহতাবস্থায় তাকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
এরপর থেকেই রেজাউল, মজি নুর ইসলাম গং ধরইল মৎস্যজীবি পাড়ার ৪ শতাধিক পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে। মৎস্যজীবি পাড়ার বাসিন্দারা তাদের ভয়ে বের হতে পারছেন না।
মৎস্যজীবি পাড়ার বাসিন্দা সিমা খাতুন বলেন, ধানের শীষে ভোট দেওয়াই কি আমাদের অপরাধ। আমরা ও আমাদের ছেলেমেয়েরা কেও বাহিরে যেতে পারছি না। আমাদের রাস্তা আটকাচ্ছে কেন। আমরা বাজারে যেতে পারছি না। বাজার করে আনলে আমরা খাব। সেখানেও আমাদের পেটে লাত্থি দিচ্ছে ওরা। আমরা বাজার করে যেতে পারছি না। আমাদের খাওয়া বন্ধ করে দিছে। আমরা মৎস্যজীবি এজন্য। আমরা চরম নিরাপত্তা হীনতায় রয়েছি। আমরা সন্ত্রাসীদের বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য নুর ইসলাম ও রফিকুল ইসলাম জানান, এ সকল বিষয়ের সাথে তারা জড়িত নাই। তাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ইন্সপেক্টর তদন্ত নয়ন কুমার সরকার জানান, উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বাহুবল থানার ওসি মোহাম্মদ সাইফুল ...
নিউজ ডেস্কঃ রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে ২ জন নি...
নিউজ ডেস্কঃ মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রা...
লালমনিরহাট প্রতিনিধি: জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা গনের সা...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখত...

মন্তব্য (০)