• সমগ্র বাংলা

লালমনিরহাটে কর্মকর্তাদের সাথে ত্রাণমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধি: জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তা গনের সাথে মতবিনিময় সভা করেছেন লালমনিরহাট -৩ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।এ সময় লালমনিরহাট সংসদীয় আসন- ২ এর সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল, সংসদীয় আসন -১ এর সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় পুলিশ সুপার,উপজেলা নির্বাহী অফিসার,কৃষি,স্বাস্থ্য,স্থানীয় সরকার প্রকৌশল,সড়ক ও জনপথ,পাট অধিদপ্তর, শিক্ষা,বিসিক,পরিসংখ্যান,চা বোর্ড, প্রাণী সম্পদ বিভাগ,বিআরটিএ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।এ সময় মন্ত্রী বর্তমান সরকারের ১৮০দিনের কর্মপরিকল্পনা উপস্থিত কর্মকর্তাদের মাঝে তুলে ধরেন।
এ সভায় মন্ত্রী বলেন,জনগণের ভোগান্তি ও হয়রানি দূর করতে হবে। হাসপাতালে দালালদের দৌরাত্ম দূর করতে হবে।কৃষকদের সার,বীজ সহ অন্যান্য প্রণোদনা নিয়ে ভোগান্তি করা যাবেনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়াতে হবে। বুড়িমারী পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন করতে হবে। মহাসড়ক ৪ লেনে উন্নীত করার পদক্ষেপ নিতে হবে। অবৈধভাবে নদীর বালু তোলা বন্ধ করতে হবে। সীমান্তে মাদকদ্রব্য পাচার,চাঁদাবাজি ও দূর্নীতি বন্ধ করতে হবে। সড়কগুলো দৃষ্টিনন্দন করার উদ্যোগ নিতে হবে।
পরে উপস্থিত কর্মকর্তাগণ তাদের মতামত ও চলমান সমস্যা এবং উন্নয়ন কর্মকাণ্ডসমূহ তুলে ধরেন।

মন্তব্য (০)





image

জামালপুরে সরকারি নির্দেশনা অপেক্ষা করে আলোকসজ্জায় চলছে মেলা

জামালপুর প্রতিনিধি: সরকারি নির্দেশনা না মেনে জমকালো আলোকসজ্জ...

image

বীরগঞ্জে সিজারে প্রসূতির মৃত্যু, ক্লিনিকে হামলা ভাংচুর আগ...

দিনাজপুর প্রতিনিধি :  দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি...

image

গণমাধ্যমকর্মীদের উপরে নির্যাতনের অপরাধ তামাদি হতে দেওয়া হ...

পাবনা প্রতিনিধি : নির্বাচনী ইশতেহার ও ৩১ দফার প্রতিশ্রুতি অন...

image

সরকার খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে: যুব ও ক্...

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে কিউট ৮ম জাতীয় সা...

image

গাইবান্ধায় বাড়িঘর ভাংচুর ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ ...

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদরের উত্তর খোলাহাটি গ্রামে ...

  • company_logo