• সমগ্র বাংলা

পাবনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে পালিত হয়েছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 

দিবসটি পালনে চাটমোহর উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করে। 

কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল।  

এদিন সারা দেশের মতো চাটমোহরেও সরকারি, বেসরকারি ভবন, ব্যবসা প্রতিষ্ঠানসহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। 

দিবসের প্রথম প্রহরে (রাত ১২.০১ মিনিট) উপজেলা পরিষদ শহীদ মিনারে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এরপর পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাটমোহর উপজেলা কমান্ড, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠণ, চাটমোহর প্রেস ক্লাব, উপজেলা পূজা উদযাপন পরিষদ, চাটমোহর ব্যবসায়ী সমিতি, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান  ও সামাজিক সংগঠন। 

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। বাদ জোহর ছিল বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo