• সমগ্র বাংলা

ফরিদপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলা শহরের একটি ভাড়া বাসা থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইসরাত জাহান লাবণ্য (২৪) নামে এক কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

 শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টার দিকে শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের একটি বাসায় এ ঘটনা ঘটে।

নিহত লাবণ্য সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মালদিয়া গ্রামের বাসিন্দা আবুল বাশার মোড়লের মেয়ে। পড়াশোনার জন্য তিনি ফরিদপুর শহরে একা ভাড়া বাসায় থাকতেন।

বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান জানান, রাতে লাবণ্যের কক্ষ থেকে মোবাইল ফোনের রিংটোন শোনা যায়। একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। তখন ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাবণ্যকে ঝুলন্ত দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং তাকে নিচে নামায়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

পুলিশ জানায়, ঘটনাটির পেছনে পারিবারিক, ব্যক্তিগত বা মানসিক কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo