• সমগ্র বাংলা

বাকৃবিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের কর্মসূচির শুরুতে উপাচার্য ঈশা খাঁ হল সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

এরপর বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত এক বিশাল ‘প্রভাত ফেরি’ বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং বিশ্ববিদ্যালয় অনুমোদিত সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা নগ্নপদে অংশগ্রহণ করেন। প্রভাত ফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুনরায় পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “১৯৫২ সালের এই দিনে তৎকালীন শাসকগোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে বাংলার দামাল ছাত্রসমাজ গর্জে উঠেছিল। সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও উর্দুকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে সেদিন ঘাতকের বুলেটে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকে। তাঁদের সেই আত্মত্যাগই আমাদের ভাষা আন্দোলনের রক্তস্নাত গৌরবোজ্জ্বল ইতিহাস।”

তিনি আরও বলেন, “আমরাই পৃথিবীর একমাত্র দেশ যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। আর সে কারণেই আজ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত।”

বক্তব্যে উপাচার্য আরো বলেন, “২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে একটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি সরকার অতি সম্প্রতি দায়িত্ব নিয়েছে। আমার বিশ্বাস, এই সরকার জীবনের প্রতিটি স্তরে বাংলার সঠিক প্রচলনে বিশেষ মনোযোগী হবে।”

তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো শাসকগোষ্ঠী যেন বাংলাদেশের দিকে শকুনের দৃষ্টি দিতে না পারে, আমাদের ভাষাকে কেড়ে না নিতে পারে এবং আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বকে অঙ্গুলি না দেখাতে পারে।

বক্তব্য শেষে উপস্থিত সকলকে নিয়ে শপথ বাক্য পাঠ করান উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মন্তব্য (০)





image

মেলান্দহে সমাজসেবক বুলবুলের নামে অপপ্রচারের প্রতিবাদে ফুঁ...

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনি...

image

দিনাজপুরে মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের স্থান হবেনা: সৈয়দ জ...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ ...

image

মানুষের সাংবিধানিক অধিকার আদায়ে আমরা আপোষহীন: মা‌নিকগ‌ঞ্জ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা ১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদ...

image

শার্শায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ...

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়...

image

আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ: বাম্পার ফলনের সম্ভাবনা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: বসন্তের আগম...

  • company_logo