• সমগ্র বাংলা

বান্দরবানের ঘুমধুমে বিজিবি"র অভিযান : ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার  ঘুমধুম ও বাইশফাঁড়ী সীমান্তে দুটি পৃথক অভিযান পরিচালনা করে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামের এক মিয়ানমার  নাগরিককে আটক করেছে বিজিবি। সে উখিয়ার বালুখালী ৯ নম্বর (এফডিএমএন) ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে। 

বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক  লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, 

২১ ফেব্রুয়ারি শনিবার  আনুমানিক সাড়ে ৫ টার সময়  কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি চৌকষ আভিযানিক টহলদল  গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের কাঁকড়া ব্রীজ নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল উখিয়া বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে বছির আহম্মেদ (৫০)-কে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। 

এর আগে, ( ২০ ফেব্রুয়ারি) শুক্রবার  দিবাগত রাত আনুমানিক পৌনে ১০ টার সময়  ৩৪ বিজিবি এর  বাইশফাঁড়ী বিওপির একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে  বাংলাদেশের অভ্যন্তরে বাঁশঝাড় নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ২ লাখ ৫০ হাজার পিস  ইয়াবা জব্দ করে। 

আটককৃত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার  নাগরিককে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে ।

ইয়াবা জব্দের ঘটনা নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo