• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে ভ্রাম্যমাণ আদাল‌তের অভিযানে ১৪ দোকানে জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ে ভ্রাম্যমাণ আদাল‌তের অভিযান পরিচালিত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম।

ভ্রাম্যমাণ আদাল‌তের অভিযান কালে মূল্য তালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি এবং ওজনে কম দেওয়ার অভিযোগে ১৪টি দো‌কা‌নে মোট ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে ইফতার সামগ্রী প্রস্তুত ও সংরক্ষণে যথাযথ পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে ব্যবসায়ীদের বিশেষ ভাবে সচেতন করা হয়।

দৌলতপুর উপ‌জেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসানুল আলম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের বাজার মনিটরিং অভিযান অব্যাহত থাকবে।

 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo