ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধি : বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনিস্টিউট (বিনা) ঈশ্বরদী উপকেন্দ্রের আয়োজনে প্রায়োগিক মাঠ পরীক্ষণের মাধ্যমে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন জাত সমূহ জনপ্রিয় করণের উদ্দেশ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় পাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামে বিনা'র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আয়োজিত মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা উপকেন্দ্র ঈশ্বরদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ফেরদৌস ইকবাল।
বিশেষ অতিথির বক্তব্য দেন, চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ, কৃষক মামূনুর রশীদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলানা করেন বিনার সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ আলম।
বক্তারা বলেন, বিনার জাত গুলো স্বল্প জীবনকাল হওয়ায় দুই ফসলের মাঝে সহজেই চাষ করা যায়। যার কারণে বিনা সরিষা কৃষক পর্যায়ে জনপ্রিয় হয়ে উঠছে।
কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ...
কক্সবাজার প্রতিনিধি :টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বর...
ফরিদপুর প্রতিনিধি : আগামীকাল থেকে পবিত্র রমজান মাস শুরু হতে ...
জামালপুর প্রতিনিধি : পারিবারিক উন্নয়ন, পুষ্টির মান বৃদ্ধি এব...
কক্সবাজার প্রতিনিধি : টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ সংলগ্ন না...

মন্তব্য (০)