• সমগ্র বাংলা

মিয়ানমারে পাচার: সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী)  সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর হতে ৭৪০ বস্তা সিমেন্টসহ একটি ইঞ্জিন চালিত বোট এবং  চোরাকারবারীকে আটক করা হয়। 

১৮ ফেব্রুয়ারি বুধবার আইএসপিআর এর সহকারী পরিচালক রেজা উল-করিম শাম্মী এসব তথ্য নিশ্চিত করেন।

এতে উল্লেখ করা হয়,

সমুদ্রপথে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে সিমেন্ট মিয়ানমারে পাচার পরিকল্পনার গোপন তথ্যের ভিত্তিতে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকায় টহল জোরদার করে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় টহল কাজে নিয়োজিত থাকাকালীন বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘প্রত্যাশা’ সেন্টমার্টিন বাতিঘর হতে ৩১ মাইল দূরে সন্দেহজনক বোট দেখতে পায়। নৌবাহিনী জাহাজ বোটটি তল্লাশির জন্য  থামার সংকেত দেয়।  এসময় তারা পালানোর চেষ্টা করে। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যাশা ধাওয়া করে ‘এফবি রুনা আক্তার’ নামক বোটটি আটক করে। আটককৃত বোটটি তল্লাশি করে ৭৪০ বস্তা বাংলাদেশি ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়। এ সময় চোরাকারবারী দলের ১১ জন সদস্যকেও আটক করা হয়। 

আটকৃত ব্যক্তিদের সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি  আনুমানিক ৪ ঘটিকায় বোটটি চট্টগ্রামের ফিশারী ঘাট হতে যাত্রা করে সন্দ্বীপ চ্যানেলের জোড়াবয়া এলাকায় পৌঁছে  । সেখান হতে ৭৪০ বস্তা সিমেন্ট লোড করে অধিক মুনাফা লাভের আশায় মিয়ানমারের সীতা এলাকায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরবর্তীতে জব্দকৃত মালামাল ও আটকৃত ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নৌবাহিনীর ফরোয়ার্ড বেইজ সেন্টমার্টিনে হস্তান্তর করা হয়।

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo