• সমগ্র বাংলা

ভারতে পাচারের হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বেনাপোল প্রতিনিধি : ভারতে পাচার হওয়া ২৮ বাংলাদেশী শিশু-কিশোরকে বেনাপোল চেকপোস্ট দিয়ে হস্তান্তর করেছে।
মঙ্গলবার বিকালে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষর নিকট হস্তান্তর করেন। ফেরত ২৮জন শিশু-কিশোরদের মধ্যে  ১১ জন কিশোর  ও কিশোরী এবং ১৭টি শিশু রয়েছে ।

বেনাপোল ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন সীমান্ত পথে বাবা মায়ের সাথে আবার কেউ নিজে দালালদের মাধ্যেমে ভারতে যায়। সেখানে পুলিশের কাছে আটক হয়ে তারা আদালতের মাধ্যেমে জেলে যায়। পরে সেখানকার বেসরকারী সংস্থা আদালত থেকে ছাড়িয়ে তাদের নিজ শেল্টার হোমে রাখে। আজ বিকালে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরত আসছে। ইমিগ্রেশনের কাজ শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এদিকে বন্দী জীবন থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে পেরে খুশিতে আত্মহারা দেখা যায় শিশুদের। 

মন্তব্য (০)





image

ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী

১

বেনাপোল প্রতিনিধি : ভারতের সেফহোমে থাকা দুই বাংলাদেশি নারীকে...

image

গোপালপুর সরকারি কলেজে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা

২

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে...

image

পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র

৩

পাবনা প্রতিনিধি : ‎পাবনার ফরিদপুর উপজেলায় অভিযান চালিয়ে ...

image

গাইবান্ধায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৪

গাইবান্ধা প্রতিনিধি : দেশবিরোধী দেশি-বিদেশি ষড়যন্ত্র এবং আওয়...

image

শ্রীপুরে পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

৫

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

  • company_logo